
শিতন প্রতিরোধ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণের লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে “নিপীড়িত নারী শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল”-এর উদ্যোগে “বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়” শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়া আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজরীন।
গোলটেবিল বৈঠকে শিশু নির্যাতনের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে আইনগত কাঠামোর কার্যকারিতা, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রায় ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন