
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে তিনি বাঁশখালী উপজেলার গুনাগরী, কাহারঘোনা, সরল ইউনিয়নের বলিপাড়া ও আনন্দপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ শেষে বিকেল ৫টায় কমরেড মাসুদ রানার নেতৃত্বে বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কমরেড মাসুদ রানা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া, বন্যা-পরবর্তী পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, কৃষকদের সহায়তা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার, রিপা মজুমদার এবং বাঁশখালী উপজেলা সদস্যসচিব আবদুস শুক্কুরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্য করুন