আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share this news with

‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সোমবার সকাল থেকেই দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন হল ও বিভাগের সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রাসহ বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর সংলগ্ন প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সমবেত হন। এরপর সকাল ১০টা ৫ মিনিটে আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং বেলুন ও পায়রা অবমুক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্যদ্বয়, রাসিক মেয়র এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনে রাবির অবদান, ত্যাগ ও অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সফলতাও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে বিশ্বব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখশের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উপাচার্য মহোদয় আমার কাছে অনেক কিছু দাবি করেছেন। আমি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী। আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। শিক্ষার্থীদের জন্য অনেক কিছু দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই আন্তরিক। আশা করি, বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ভবনসহ সব সংকট অতিদ্রুত নিরসন হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয় খুব শিগগিরই উপস্থাপন করব। আমি আমার বাবা ফয়েজ রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এক সপ্তাহের মধ্যেই ১০ লাখ টাকা দেব।

তিনি আরও বলেন, দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার আহ্বান জানাব। আশা করি, তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও, উপাচার্য মহোদয় বড়কুঠি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই বড়কুঠি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে যারা অবদান রেখেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণার প্রতীক জোহা স্যারের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এ বিশ্ববিদ্যালয় আমার পরিবারের মতো। আমরা কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আশা করি, সামনের দিনে বিশ্বের সামনে বিশ্ববিদ্যালয়কে আরও ভালোভাবে তুলে ধরতে পারব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন আলোকসজ্জা করা হয়নি, এ প্রসঙ্গে উপাচার্য বলেন, সরকার কর্তৃক জ্বালানি সংকটের কারণে আলোকসজ্জা না করার নির্দেশনা রয়েছে। তাই আমরা অতিরিক্ত টাকা খরচ করিনি।

উপস্থিত ভূমিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। আমি মন্ত্রী মহোদয়কে বলব, যেভাবেই হোক এটি যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. শফিকুল হক মিলন, রাসিক মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

১০

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

১১

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১২

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৩

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১৪

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৫

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৬

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৭

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৮

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৯

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

২০