আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
১২ মে ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের সুযোগ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত  

Share this news with

পাকিস্তানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের সুযোগ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পাকিস্তান হাইকমিশনের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় বুথে অংশগ্রহণ করে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলো পাকিস্তানের স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে শিক্ষার্থীদেরকে বিস্তারিত জানান।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের সুযোগ পাবে।

সেমিনারে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সুন্দর মনোরম একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো অপেক্ষা করছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে চলতি বছর ১৩০টি স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া মেলায় অংশ নেওয়া পাকিস্তানের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে আরও কয়েকশ বৃত্তি প্রদানের সুযোগ রেখেছে।

জেহানজেব খান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস প্রায় এক। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়। পাকিস্তানের অন্তত ৩৫টি বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। আমরা চাই বাংলাদেশি শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি (আইটি), কৃষি এবং আধুনিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুক।”

সেমিনারে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান, পাকিস্তান হাইকমিশনার ঢাকা সহকারী কমিশনার মাসুমা আক্তার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও বরিশাল ডেপুটি কমিশনার খাইরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল হাসান বলেন, পাকিস্তান হাইকমিশন থেকে পাকিস্তানে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশের শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে। তারা শিক্ষার্থীদের বিষয়গুলো জানানোর জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছে। সেখানে শিক্ষার্থীরা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং তাদের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। এখানে ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। এটা আমাদের জন্য অবশ্যই বড় একটি সুযোগ উচ্চশিক্ষার জন্য।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০