সর্বশেষ
||আদমদীঘিতে মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা||মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক||মাদকসেবনের দায়ে ধামইরহাটে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড||সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন: পাচার হওয়া অর্থ উদ্ধার ও এস আলমের বিচারের দাবি||সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এমপি হাবিব||বরগুনা জেলা ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মৃত্যুতে সনাতনীদের বিক্ষোভ মিছিল||আদিতমারী উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত||সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম||বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার||মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

বরগুনা জেলা ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মৃত্যুতে সনাতনীদের বিক্ষোভ মিছিল

Share this news with

বরগুনার জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একদিন পর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা।

বৃহস্পতিবার (৪ জুন) বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, জেলা পরিষদ ডাকবাংলোতে মা ও দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিশুদের ওপর এমন নৃশংসতার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ (৩ ও ৪ নম্বর) থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- বরগুনা পৌরশহরের কালিবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তাদের দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব নেন। প্রতিদিন সকাল ৯টায় কাজে এলেও বুধবার বেলা ১১টার দিকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে আসেন।

দুপুরের পর তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধার এবং অপর কক্ষ থেকে মা ইতি রাণী ও ছোট মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা

মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

মাদকসেবনের দায়ে ধামইরহাটে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন: পাচার হওয়া অর্থ উদ্ধার ও এস আলমের বিচারের দাবি

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এমপি হাবিব

বরগুনা জেলা ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মৃত্যুতে সনাতনীদের বিক্ষোভ মিছিল

আদিতমারী উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম

বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার

মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

১০

ভেন্টিলেটর ভেঙে দোকানে চুরি, পুলিশের জালে চোর

১১

চু‌রির মাইক ক্রয়ের অ‌ভি‌যো‌গে অভিযুক্ত‌কে জনসম্মু‌খে পেটা‌নোর অ‌ভি‌যোগ ইউ‌পি সদস‌্যের বিরু‌দ্ধে

১২

হোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

ধুনটে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

১৪

পীর সিরাজউদ্দিন আউলিয়ার স্মৃতিধন্য কবরস্থান এখন ময়লার ভাগাড়: ক্ষুব্ধ পীরগঞ্জবাসী

১৫

নওগাঁ সদরে হাসুয়া হাতে ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার চিহ্নিত ছিনতাইকারী

১৬

কুমিল্লা-সিলেট মহাসড়ক
দেবিদ্বারের সড়ক আবারও রক্তাক্ত: বাস উল্টে নিহত ১, আহত ১৫

১৭

দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া

১৮

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৯

শহর ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে বগুড়া রেললাইন ও স্টেশন

২০