মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২ জুন ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু

Share this news with

বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের (৮) মাস বয়সী একমাত্র পুত্র আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পারিবার সূত্রে জানা যায়, হাম উপসর্গে আক্রান্ত হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

শিশু আয়ানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান।

এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির আওতায় সকল শিশুকে সময়মতো টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।”

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে । শিশুটির মৃত্যুতে কাউনিয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

২রা জুন ২০২৬ পর্যন্ত জেলার ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি হয় ৬৬২জন।এরমধ্যে বরগুনা ৬জন, বরগুনা জেনারেল হাসপাতালে ৬২৫জন, পাথরঘাটায় ৬জন, আমতলী ৫জন, তালতলী ৯জন, বেতাগী ৫জন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৬জন। হাম উপসর্গে শনাক্ত হয়েছে মোট ৬২ জন।এ পর্যন্ত জেলা সহ বিভিন্ন হাসপাতাল সহ মোট মৃত্যু ৭জন।বরগুনা ও উপজেলার হাসপাতাল গুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৪ জন।

জেলা সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন গত ৫ই এপ্রিল থেকে হামের টিকা কার্যক্রম শুরু হওয়ায় অনেকটা কমে এসেছে হামের প্রাদুর্ভাব। এ বিষয়ে জরুরী অভিভাবকদের সচেতনতা।সময়মতো শিশুকে সকল টিকা দিন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০