সর্বশেষ
||প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল||বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি||বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা||জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ||বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই||বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন||কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক||কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১||কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি||কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

Share this news with

“একই গর্ভে জন্ম, একই ছাদের নিচে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা, একই পরীক্ষায় অংশগ্রহণ—আর ফলাফলও এক”

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বরগুনার শিক্ষক দম্পতির ত্রিযমজ কন্যা অন্বেশা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা হালদার। তাদের এই বিরল সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকা।

তিন বোনের বাড়ি বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী গ্রামে। বাবা চিন্ময় হালদার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা কাজলী রানী গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা-মায়ের স্নেহ, সুশাসন ও শিক্ষকের দায়িত্বশীল দিকনির্দেশনার পাশাপাশি নিজেদের কঠোর অধ্যবসায়েই তারা অর্জন করেছে এই ঈর্ষণীয় সাফল্য।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও দারুণ ফল করেছে। পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর মধ্যে ১১ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। মাত্র একজন শিক্ষার্থী বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। তবে এই সাফল্যের মধ্যেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একই পরিবারের ত্রিযমজ তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বরগুনার ছয় উপজেলায় মোট ৭৫৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৩৬৩ জন বৃত্তি অর্জন করেছে। এছাড়া বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৬ জন ও সাধারণ গ্রেডে ২৩ জন বৃত্তি পেয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ভাষ্য, অন্বেশা, অঙ্কিতা ও অনুষ্কা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। বিদ্যালয়ের পাঠের পাশাপাশি বাসায়ও নিয়মিত অনুশীলন করত তারা। একজনের সাফল্য অন্য দুজনকে আরও ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সুস্থ প্রতিযোগিতা, পারিবারিক সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানই তাদের আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

যমজ তিন কন্যার বাবা চিন্ময় হালদার বলেন, “ছোটবেলা থেকেই ওদের পড়াশোনার প্রতি আলাদা আগ্রহ ছিল। কখনোই পড়তে জোর করতে হয়নি। তারা প্রতিটি বিষয় বুঝে শেখার চেষ্টা করত। তিনজনের মধ্যে দারুণ একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে। কেউ কোনো বিষয় না বুঝলে অন্য দুজন বুঝিয়ে দিত। ওরাই একে অপরের সবচেয়ে বড় সহপাঠী ও অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি ওরা ভদ্র, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল। অবসর সময়ে বই পড়ে, ছবি আঁকে এবং নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ওদের মা, শিক্ষকদের এবং মহান সৃষ্টিকর্তার। আমি সবার কাছে আমার তিন মেয়ের জন্য দোয়া চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘একই পরিবারের ত্রিযমজ তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি ১২ পরীক্ষার্থীর মধ্যে ১১ জনের বৃত্তি অর্জনও আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার সফল ফল।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড.আব্দুল ওয়াসী মতিন বলেন, ‘এটি শুধু একটি পরিবারের নয়, পুরো বরগুনার গর্ব। এমন সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।’

স্থানীয়দের মতে একই পরিবারের তিন কন্যার এই ব্যতিক্রমী অর্জন এখন বরগুনার শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাদের গল্প প্রমাণ করে—সুশিক্ষা, পারিবারিক মূল্যবোধ, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক

কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

১০

কুমিল্লার গুনবতিতে স্ত্রী-সন্তান হত্যাকারী সেই সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে রামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক—ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও

১৩

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ, স্বস্তিতে পথচারীরা

১৪

রোহিঙ্গাদের ভোটার করতে সহায়তার অভিযোগে আলীকদম ইউপি চেয়ারম্যানসহ ৪ জন বরখাস্ত

১৫

বন্যা পরিস্থিতির উন্নতি: ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটন চালুর পরিকল্পনা

১৬

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিলেন রাকসু জিএস

১৭

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোরিকশা ছিনতাই: পুলিশের অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৮

ছয় দিন পর কেরানীহাট সড়কে যান চলাচল স্বাভাবিক, রাঙামাটি সড়কে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১৯

সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড

২০