মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ

Share this news with

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় বরগুনা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহর নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে জনসচেতনতা বাড়ানো জরুরি।

বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খোদা। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্র্যাক, আরডিএফ ও জাগো নারীসহ সরকারি বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, প্রশিক্ষক বিধান চন্দ্র এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্যকর্মীরা।

সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। সরকার চেষ্টা করছে, পাশাপাশি আপনাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারা যদি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখেন এবং টব ও ড্রামে যাতে পানি জমে না থাকে সেদিকে নজর দেন, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১০

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৪

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৫

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৬

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৭

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৮

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১৯

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০