মো. আরিফুল হক, রাঙ্গামাটি প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনরূপায় বাইকারদের মানববন্ধন, মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

Share this news with

রাঙ্গামাটির বনরূপায় মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর (AIT) প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ বাইকাররা।

আজ রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় বনরূপায় সিএনজি স্টেশনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় মানববন্ধন শেষে বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মো. সুজন, মো. আরিফ, মো. রহমতুল্লাহ, মো. শরিফ, মো. জাহেদসহ অন্যান্য বাইকাররা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর নতুনভাবে অগ্রিম আয়কর (AIT) আরোপের পরিকল্পনা করা হয়েছে। এতে ১১১-১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বার্ষিক ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ছবি: বনরূপায় সিএনজি স্টেশনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাধারণ বাইকাররা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয়; এটি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ার চালকসহ বিভিন্ন পেশার মানুষ সময় ও যানজট এড়াতে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।

তারা বলেন, বর্তমানে অনেক নারীও ব্যক্তিগত মোটরসাইকেলের মাধ্যমে নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল করছেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল তাদের আত্মবিশ্বাস ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এ অবস্থায় অতিরিক্ত কর আরোপ নারীদের চলাচলেও আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বাইকাররা অভিযোগ করেন, তারা বৈধভাবে মোটরসাইকেল ক্রয় করে রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধ করছেন। এর ওপর নতুন করে অগ্রিম আয়কর আরোপ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে।

তাদের দাবি, মোটরসাইকেলকে বিলাসী পণ্য হিসেবে নয়, বরং সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে জনবান্ধব ও বাস্তবসম্মত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর আরোপিত অগ্রিম আয়কর (AIT) সম্পূর্ণ প্রত্যাহার বা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা।
২. মোটরসাইকেলকে বিলাসপণ্য নয়, প্রয়োজনীয় পরিবহন মাধ্যম হিসেবে মূল্যায়ন।
৩. পরিবহন খাতে জনবান্ধব ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ।
৪. নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয় বিবেচনায় রেখে অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা।

বাইকাররা জানান, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর স্বার্থ বিবেচনায় সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

১০

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

১১

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

১২

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

১৩

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

১৪

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

১৫

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৬

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

১৭

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

১৮

কল্পনার মাঠে বিশ্বকাপ দেখেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থীরা

১৯

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

২০