বগুড়া জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বোনাস

Share this news with

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৩ লাখ ৫৫ হাজার টাকার বোনাস প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের হাতে এ বোনাসের চেক তুলে দেওয়া হয়। ঈদের আগে এই আর্থিক সহায়তা পেয়ে সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রশাসক হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এম আর ইসলাম স্বাধীন। এরও আগে গত ১৮ মে তাকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস প্রদানের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বোনাস প্রদান প্রসঙ্গে এম আর ইসলাম স্বাধীন বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ও উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এদিকে, একই দিন বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে পায়ে হেঁটে তাঁর রাজনৈতিক কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তিনি হেঁটে কার্যালয়ে পৌঁছান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০