পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

Share this news with

চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে এক নারী নেত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্সের কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং ওই দোকানের কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সদরের একটি কম্পিউটার দোকানে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর উদ্দেশ্যে গোপনে লিফলেট তৈরি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন। পরে লিফলেট তৈরিরত অবস্থায় তাদের দুজনকে হাতেনাতে করায়ত্ত করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।

পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম সংবাদমাধ্যমকে জানান, “নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরেছি। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, “আটককৃত দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

২

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

৩

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৫

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৮

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৯

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

১১

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

১২

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১৩

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১৪

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১৫

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৬

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৭

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৯

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০