পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রার্থিতা বাতিলের রায়: সীতাকুণ্ডে সড়ক অবরোধ, নেতাকর্মীদের বিক্ষোভ

Share this news with

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রায় ঘোষণার পরপরই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়ের প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলার ছোট দারোগারহাট এলাকায় জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে বড়দারোগারহাট ও বাড়বকুণ্ড এলাকায় মহাসড়কের ওপর কাঠ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া ভাটিয়ারী ও কুমিরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত নেতাকর্মীদের দাবি, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং কারাভোগ করেছেন। তারা আশা করেছিলেন আদালত তাকে শপথ গ্রহণের সুযোগ দেবেন। কিন্তু প্রার্থিতা বাতিলের রায়ে তারা হতাশ হয়েছেন। এ সিদ্ধান্তকে ‘গভীর ষড়যন্ত্র’ উল্লেখ করে তারা রায় পুনর্বিবেচনা এবং তাকে শপথ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রায়ের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন।

রায়ের প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে রাজনীতিতে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। সীতাকুণ্ডের মানুষ সবসময় আমার পাশে ছিল এবং এই কঠিন সময়েও আছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করব। আইনি লড়াইয়ে চূড়ান্ত বিজয় আমাদেরই হবে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন বলেন, সাধারণ মানুষ এই রায় মেনে নিতে না পেরে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। তবে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় ফোরামের বৈঠকের পর পরবর্তী আন্দোলনের কর্মসূচি ও রূপরেখা চূড়ান্ত করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

২

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৩

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৪

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৫

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৬

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৭

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৯

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১০

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১২

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৩

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৬

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২০