আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলা-এ এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

নিখোঁজ রাশেদা উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। তিনি স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে বাড়ি থেকে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা-র জয়াগ কলেজ-এ ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা দিতে যান রাশেদা। পরীক্ষা শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর তিন দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্ধার তৎপরতা দেখা যায়নি। এতে পরিবারের উৎকণ্ঠা ও ক্ষোভ আরও বাড়ছে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে থাকায় বিষয়টি আগে অবগত ছিলেন না। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০