সর্বশেষ
||দুই শিশু, এক দেহ: দৌলতপুরে জয়নব-উম্মে কুলসুমের চিকিৎসায় মানবিক সংকট||নোয়াখালীতে জামায়াত-সমর্থিত বক্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগে সংবাদ সম্মেলন||কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা||সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ||জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন||প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান||চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ||রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ||আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ
আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে জামায়াত-সমর্থিত বক্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

Share this news with

‎নোয়াখালীর সদর উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের সুন্দলপুর বাড়ির আব্দুর রহীমের ছেলে ও বিভিন্ন ওয়াজ মাহফিলের বক্তা মাওলানা হামিদুল হক আরাফাতের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, অর্থ দাবি এবং দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার প্রথম স্ত্রী শারমিন আক্তার।

বুধবার (২৯ জুলাই) সংবাদ সম্মেলনে শারমিন আক্তার জানান, সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চর রশিদ গ্রামের বছির আহমদের মেয়ে হিসেবে কয়েক বছর আগে তার সঙ্গে হামিদুল হক আরাফাতের বিয়ে হয়। বিয়ের পর প্রথম সাত বছর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটে। এ সময় তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম হয়।

‎হামিদুলের অবুঝ ছেলে মামুনুল হক বলছে তার বাবা তার মাকে মারধর করত ছুরি দিয়ে তার মাকেও ভয়-ভীতি মারধর করত নির্যাতন করতে দেখাতো ছোট কন্যা সন্তানটিও বলেছে তার মাকে নির্যাতন করতো তার বাবা।

‎তিনি অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর তার স্বামী শ্বশুরবাড়ি থেকে একটি মোটরসাইকেল দাবি করেন। একমাত্র মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবা-মা মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ টাকা দেন। এছাড়া বিভিন্ন সময়ে ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয়।

‎সামান্য বিষয়কে কেন্দ্র করেও শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। পাশাপাশি তার বাবা-মায়ের কাছে কখনও ৫ লাখ, কখনও ১০ লাখ টাকা দাবি করা হয়। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে বাবার সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া হয়।

‎শারমিন আক্তারের দাবি, ২০২৩ সালে তার স্বামীর সঙ্গে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শিমু আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকেই তার সংসারে অশান্তি শুরু হয় এবং স্বামীর আচরণে ব্যাপক পরিবর্তন আসে।

‎তিনি আরও অভিযোগ করেন,হামিদুল হক আরাফাত নিজেকে জামায়াতের সমর্থক হিসেবে পরিচয় দেন। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড কোনো আদর্শের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয়।”

‎এ ঘটনায় তিনি বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিশু, এক দেহ: দৌলতপুরে জয়নব-উম্মে কুলসুমের চিকিৎসায় মানবিক সংকট

নোয়াখালীতে জামায়াত-সমর্থিত বক্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ

জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান

চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ

১০

সোনালী আঁশ এখন সোনালী অতীত

১১

নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা

১২

ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ

১৩

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

১৪

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

১৫

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

১৬

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

১৭

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

১৮

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

২০