তিমির বনিক, মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

Share this news with

“কথার নয় কাজে বিশ্বাসী”মন্তব্য করে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেছেন,”কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়, বরং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিজের কাজের মাধ্যমেই আমি সবার সাথে নতুন পরিচয় গড়ে তুলতে চাই।”

বৃহস্পতিবার (২রা জুলাই ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে নবাগত এসপি মো. মনিরুল ইসলাম বলেন, “সরকারি জরুরি নির্দেশনার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমি মৌলভীবাজারে এসে দায়িত্বভার গ্রহণ করেছি। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আমি সাংবাদিকদের তথ্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করি।”
মাদক নির্মূলে নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা মৌলভীবাজারের ট্রাফিক, যানজট সমস্যা, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, ডাকাতি, গরু চুরি, অপরাধ ভূয়া আইডি দিয়ে অপরাধসহ নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের নানাবিধ সমস্যার কথা নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার বস্তুনিষ্ঠ তথ্য ও খোলামেলা বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং জেলাবাসীর নিরাপত্তায় সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা স্মরণিকা “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি ও সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহসভাপতি, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদারসহ অন্যান্য সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১০

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১১

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

১২

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

১৪

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

১৫

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

২০