তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

Share this news with

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই দিন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি এ পদের যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদে আস্থা রাখায় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের প্রতি ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “রেজিস্ট্রার অফিস বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রের মতো। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই দপ্তরের সেবাগ্রহীতা। দল-মত নির্বিশেষে সবাইকে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। সঠিকভাবে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, গত বছরের মার্চে রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে নজিরবিহীন হট্টগোলের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর এবার তাঁর স্থলাভিষিক্ত হলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১০

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১১

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১২

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৩

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৪

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৫

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৬

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৭

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

১৮

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

১৯

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

২০