মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Share this news with

নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিন কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার পারইল ও বড়গাছা ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।

​নিহতরা হলেন— উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), একই গ্রামের মোঃ আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের হাসেন তালুকদারের ছেলে মোঃ নয়ন তালুকদার (৩২)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আক্কাস ফকির ও তারেক ফকির পারইল এলাকার একটি মাঠে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

​অন্যদিকে, প্রায় একই সময়ে রাণীনগর থানাধীন ০৫নং বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা এলাকায় নিজের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন মোঃ নয়ন তালুকদার। ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। পরবর্তীতে বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন মাঠের পৃথক স্থানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসে।

​খবর পেয়ে রাণীনগর থানা পুলিশের পৃথক দল দ্রুত ঘটনাস্থল এবং নিহতদের বাড়িতে উপস্থিত হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​চলতি মৌসুমে বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় নওগাঁ জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বার্তায় বলা হয়েছে:

​আকাশে মেঘের ডাক বা বিদ্যুৎ চমকানোর শব্দ শুনলে মাঠের কাজ (যেমন: ধান কাটা বা গবাদি পশু চরানো) অবিলম্বে বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে আসুন।

​কোনো অবস্থাতেই বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেবেন না।

​যেকোনো পাকা দালান বা নিরাপদ ঘরের নিচে আশ্রয় নিন, কারণ আপনার জীবন সবকিছুর চেয়ে মূল্যবান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০