সর্বশেষ
||দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত||টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড||পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী||জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ||ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন||খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু||‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ||চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী||ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

Share this news with

ধামইরহাট উপজেলার এক তরুণীর নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানায় দায়ের করা এক অভিযোগে উল্লেখ করা হয় যে, এক তরুণীর নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার।

পরে তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে ধামইরহাট থানার একটি বিশেষ টিম টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে। গত ৮ জুন গোপালপুর এলাকা থেকে মো. আলিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে তদন্ত চালানো হয়। প্রাথমিকভাবে মোবাইল ফোনে মামলার ভিকটিমের ছবি-সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আরও কয়েকজন নারীর অশ্লীল ছবি ও ভিডিও সেখানে পাওয়া যায় বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তরুণীর সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তুলতেন।পরে নানা কৌশলে তাদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করতেন।

অভিযোগ রয়েছে, এসব ছবি ব্যবহার করে ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অন্যান্য ছবি ও ভিডিওর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং অনলাইনভিত্তিক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ

চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১০

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

১১

সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১২

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ

১৪

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?

১৫

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা

১৬

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

১৭

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

১৮

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

১৯

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

২০