​মোঃ মাসুম বিল্লাহ, নওগাঁ
২০ মে ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বাংলাদেশের গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষার প্রাচীনতম ও অন্যতম প্রধান ভিত্তি ‘গ্রাম পুলিশ’। ১৮৭০ সালের চৌকিদারী আইন (The Village Chaukidari Act, 1870) এর মাধ্যমে ব্রিটিশ আমলে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সূচনা হয়েছিল, তা আজকের ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের রূপ নিয়েছে। যুগের পর যুগ ধরে এই গ্রাম পুলিশ সদস্যরা মূল বাহিনী তথা বাংলাদেশ পুলিশকে মাঠপর্যায়ে তথ্য দিয়ে এবং অপরাধ দমনে ছায়ার মতো সহযোগিতা করে আসছেন। এমনকি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও গ্রামীণ পর্যায়ে তারা অন্যতম বড় শক্তির উৎস।

​মাঠপর্যায়ের এই নিভৃতচারী কর্মীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ বাড়াতে নওগাঁ জেলা পুলিশ এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ চালু করেছে। জেলা পুলিশে বর্তমান পুলিশ সুপারের (এসপি) যোগদানের পর থেকেই ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি মাসে একজন করে গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করার প্রথা শুরু হয়।

​তারই ধারাবাহিকতায়, গত মে/২০২৬ মাসের ক্রাইম কনফারেন্সে ভালো কাজের জন্য বিশেষ স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন নওগাঁর নিয়ামতপুর থানার গ্রাম পুলিশ জনাব মনসুর আলী। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ এবং গ্রাম পুলিশের সম্পর্ক মূলত পারস্পরিক সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের একটি পরিপূরক বন্ধন। গ্রাম পুলিশ সরাসরি জেলা পুলিশের অংশ না হলেও, গ্রামীণ জনপদের প্রতিটি আনাচ-কানাচের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সবার আগে তারাই থানা পুলিশকে পৌঁছে দেয়। তাদের এই অবদানকে সম্মানিত করতেই এই পুরস্কারের ব্যবস্থা।

​এই উদ্যোগের ফলে জেলা জুড়ে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে কাজের প্রতি উদ্দীপনা ও দায়বদ্ধতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০