সর্বশেষ
||আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার||ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ||টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার||তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা||গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর||ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত||স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও||বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আশঙ্কাজনক ১||জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন||গাজীপুর থেকে নাটোরে মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেলেন চোর

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

Share this news with

নরসিংদীর মনোহরদীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন  কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

মনোহরদী উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মো. শওকত উসমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত)  মাহতাবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ বিভিন্ন এনজিও এর কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়নে মতবিনিময় করা হয় এবং আদালতকে আরও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও

বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আশঙ্কাজনক ১

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন

গাজীপুর থেকে নাটোরে মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেলেন চোর

১০

বগুড়ায় হাসি-কান্না আর নাটকীয়তায় সম্পন্ন হলো এসএসসি পরীক্ষা

১১

রাস্তায় খড় শুকানোর মহোৎসব: আটোয়ারীর রাধানগর ইউনিয়নে গাড়ি চলাচল ব্যাহত, দুর্ঘটনার ঝুঁকি

১২

মৌলভীবাজারের শমসেরনগরসহ ৮টি বিমানবন্দর সচল করার ঘোষণা চেয়ারম্যানের

১৩

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

১৪

সুগন্ধ আর স্বাদে অনন্য মহেশখালীর মিষ্টি পান, দেশজুড়ে বাড়ছে চাহিদা

১৫

সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৬

শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরোধ

১৭

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

“শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে” নিয়ামতপুর সরকারি কলেজে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

১৯

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

২০