মো: কাইউম চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ

Share this news with

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাচনা এলাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি সেচ ক্যানেল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কম পুরুত্বে ঢালাই এবং যথাযথ তদারকির অভাবে পুরো প্রকল্পের কাজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর তিস্তা সেচ প্রকল্পের আওতায় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ক্যানেলটির নির্মাণকাজ শুরু হয়। তবে শুরু থেকেই কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে।

সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, ক্যানেলের বিভিন্ন অংশে ঢালাইয়ের কাজ অত্যন্ত নিম্নমানেরভাবে করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাজে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দা তোজাম্মেল ইসলাম বলেন, “কি যে কাজ হচ্ছে, সিমেন্টের নাম কেউ জানে না। এখনই পাথর খুলে খুলে যাচ্ছে। কয়দিন টিকবে এই ক্যানেল?”

স্থানীয় আরেক বাসিন্দা মো. জাফরুল ইসলাম অভিযোগ করে বলেন, “ঢালাই দেওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন স্থানে পাথর বের হয়ে গেছে এবং ফাটল দেখা দিয়েছে।

এছাড়া ক্যানেলের পাশ দিয়ে ভারী যানবাহনে পাথর, বালু ও সিমেন্ট পরিবহনের কারণে বিভিন্ন স্থানে ক্যানেলের পাড় ভেঙে গেছে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে কর্মরত ওয়ারেজ নামের এক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, “কাজ সঠিক নিয়মেই হচ্ছে।” তিনি জানান, “এখানে ১০ বস্তা পাথর ও ১০ বস্তা বালুর সঙ্গে ১ বস্তা সিমেন্ট মিশিয়ে ৩ ইঞ্চি পুরুত্বে ঢালাই দেওয়া হচ্ছে।”

তবে সরেজমিনে বাস্তব চিত্রে তার বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়নি।

প্রকল্পের নথিপত্র দেখতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “সব কাগজপত্র অফিসে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেভাবে কাজ করতে বলেছে, সেভাবেই করছি।” এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন।

তিনি আরও বলেন, “এলাকার কিছু সুবিধাবাদী মানুষ প্রতিদিন টাকার বিনিময়ে ঠিকাদারদের সহযোগিতা করছে। যখনই আমরা অনিয়মের কথা বলি, তখনই তারা আমাদের ওপর চড়াও হয়।”

স্থানীয়দের দাবি, দ্রুত এই নির্মাণকাজের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি নিয়ম মেনে পুনরায় কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০