রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২২ অগাস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

Share this news with

ঠাকুরগাঁও শহরে নির্মাণ করা সীমানা প্রাচীর ভাংচুর করে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া (পূর্ব গোয়ালপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কাশেম আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কাশেম আলী বলেন, ২০২১ সালে তেলিপাড়া (পূর্ব গোয়ালপাড়া) এলাকায় রেকর্ডিয় মালিকের কাছ থেকে তিনশতক জমি ক্রয় করি। এই তিন শতক জমির বাইরেও সেখানে আমার আরও জমি রয়েছে। ক্রয়কৃত তিনশতক জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করাও হয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা হুমায়ুন ও সোহেল রানার আমার কাছে মোটা অঙ্গের অর্থাৎ ৯ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি তাদের টাকা দিতে না চাইলে শনিবার দুপুরে হুমায়ুন ও সোহেল রানার নেতৃত্বে একজন দল ভূমিদস্যু আমার ক্রয়কৃত তিনশতক জমির সীমানা প্রাচীর ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে তারা আমাকে চাঁদা দিতে বলে, অন্যথায় থাকা আমাকে প্রাণে হত্যা করার হুমকিও প্রদান করে।

কাশেম আলী বলেন, হুমায়ুন ও সোহেল রানার নেতৃত্বে যে আমার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে তা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে। সীমানা প্রাচীর ভাংচুর করার পাশাপাশি তারা আমার সিসিটিভি ক্যামেরাও ভাংচুর করে নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার দুপুরে কাশেম আলী বাদী হয়ে হুমায়ুন ও সোহেল রানাসহ বেশ কয়েকজনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভক্তভোগী কাশেম আলী এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে অভিযুক্ত হুমায়ুন ও সোহেল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ভুক্তভোগী কাশেম আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদন্ত করা জন্য। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১০

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১১

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১২

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৫

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৬

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৭

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৮

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

১৯

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের যোগ্যতা বাড়াতে হবে: আবদুল হালিম

২০