সর্বশেষ
||“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি||নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের||“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল||ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস||সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩||ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা||লবণের মাঠে আশা-হতাশার দিন কাটে মহেশখালীর চাষীদের||রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত||নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন||“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Share this news with

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করে যাচ্ছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণায়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণের নিমিত্তে সরেজমিন পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণায়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে- আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাইনা! অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, সংস্কার আমাদের, আমরাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। মিথ্যাচারের জন্য জনগণ জামায়াতকে ক্ষমা করবে না।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতেছি জামায়াতকে কখনই এই দেশের জনগণ ক্ষমতায় আনবে না, কারণ তারা ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধীতা করেছিল; আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছে। জামায়াতকে কোনভাবেই এই দেশের মানুষ ক্ষমতায় আনতে পারেনা।

আরো বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিকভাবে করতে চাই; তার অর্থে এই নয়- আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সেটা মেনে নিয়ে কাজ করবো, এই দেশের মানুষ তা করতে দেবে না।

আমি পরিষ্কার করে বলছি- মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা প্রতিটি শর্ত জুলাই সনদে পালন করেছি, আমরা তখনি বলেছিলাম

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, অতএব এখানে কোন ধরনের বিভাজন থাকবে না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকবে; সবাইকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে কোন ধরনের সাম্প্রদায়িকতা থাকবে না।

আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে বিমান চলাচল করবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা ফুল টিম নিয়ে এসেছি। আমরা বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিলো, তাই এটি ২ বছরের মধ্যে চালুর চেষ্টা করবো। আপনাদের এখানে ইয়ারপোর্টটি চালু হলে সমগ্র ঠাকুরগাঁওবাসীর অনেক উপকার হবে। তাই আমরা যত দ্রুত সম্ভব এটি চালুর ব্যাপারে কার্যক্রম চালিয়ে যাবো। তবে আপনাদেরও একটু ধৈর্য্য ধরতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতি মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ওয়াদা করেছেন, বিমানবন্দর চালুর ব্যাপারে সেহেতু এটি চালু না করে কি পারা যায়। না চাইলে যে কোন জিনিস পাওয়া যায় না। আর সরকারের ইচ্ছার উপর নির্ভর করে বিমানবন্দরটি চালু হবে কিনা, আর হলে কাজ কতদিনে শেষ হবে। তবে আপনারা কি চান? আমরা চাই ২ বছরের মধ্যে এই বিমানবন্দরে বিমানে উঠে আপনারা ঢাকা যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় কাজগুলো যাচাই বাছাই করছি। পরিকল্পনা হয়ে গেছে, এখন কাজ শরু হবে। আর কাজ শুরু হলে ২ বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছি।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা: মো: আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান হান্নু, দপ্তর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, এম, এম মজিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ প্রমুখ। এসময় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস

সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা

লবণের মাঠে আশা-হতাশার দিন কাটে মহেশখালীর চাষীদের

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন

“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১০

নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী

১১

আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

১২

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৩

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

১৪

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

১৫

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

১৭

স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও

১৮

বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আশঙ্কাজনক ১

১৯

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন

২০