সর্বশেষ
||‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১||সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ||চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন||ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক||‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান||প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়||বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত||নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার||প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!||ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান

Share this news with

রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে অবদান রাখা ব্যক্তিদের অবদান যথাযথভাবে ইতিহাসে সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, “যাঁরা সাহসী কাজ হাতে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এটিকে কোনো অনুগ্রহ নয়, বরং দায়িত্ব মনে করেছি।”

আহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অনেক আহত ব্যক্তি এখনও চরম দুর্ভোগে রয়েছেন। কারও শরীর স্থায়ীভাবে অবশ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতার স্বার্থে এসব ত্যাগ ভুলে যাওয়া হলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল।

তিনি আরও বলেন, “যার যেখানে যে অবদান রয়েছে, সেটি আড়াল করা উচিত নয়। ইতিহাসের পাতায় সবার অবদান স্থান পেলে একটি নির্ভুল ইতিহাস রচিত হবে।”

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া দুঃখজনক। তিনি সরকারের প্রতি সঠিক ইতিহাস প্রণয়ন এবং শহীদ পরিবারগুলোর যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের পরিবর্তনের আগে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে পরিবর্তন এসেছে এবং একটি বিশেষ রাজনৈতিক মহল নতুন বয়ান তৈরির চেষ্টা করছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে জনগণের রায়ই সর্বোচ্চ। গণভোটে ৭০ শতাংশ মানুষ যদি ‘হ্যাঁ’ ভোট দিয়ে থাকে, তবে সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।”

জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তিনি বলেন, “জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে। জনগণ যে রায় দিয়েছে, সেটিই মানতে হবে।”

ফ্যাসিস্টদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের বিচার প্রক্রিয়ায় গতি কমে গেছে বলে তাঁর দাবি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। তাঁদের রক্ত, সাহসিকতা ও সংগ্রামের ফলেই আজকের বাংলাদেশ এই অবস্থানে এসেছে।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় প্রস্তুত থাকবে। তবে জনগণের অধিকার বিসর্জন দিয়ে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষক, লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ

চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

১০

ধুনটে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১১

চরভদ্রাসনে এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে এসে শুধু ‘মিসকল’ দিয়ে যায়

১২

ঝিনাইদহে বিএসএফের ছোড়া গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি

১৩

হাতিরঝিলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

১৫

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

১৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

১৭

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

১৮

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৯

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

২০