সর্বশেষ
||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!||‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান||জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার | প্রেস ডেস্ক বিডি
৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

Share this news with

জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ‘জুলাই এখনো শেষ হয় নাই’-এর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণের গণরায় ও প্রত্যাশা বাস্তবায়নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও জনগণের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসানের পর জুলাই গণঅভ্যুত্থানে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয়করণ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি থেকে সরে এসে জনগণের রায়ের প্রতি সম্মান জানাতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করে তিনি বলেন, রামদা, হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্যই এ আয়োজন। এখানে জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্রের পাশাপাশি শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের শহীদদের উদ্দেশে লেখা চিঠিও প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীদের এসব চিঠি পড়ে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের গণরায় বাস্তবায়ন এবং একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আন্দোলন চলবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সহকর্মী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটি আগামী ৬ ও ৭ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, কূটনীতিক সাকিব আলী, শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা জামান, রাষ্ট্রবিজ্ঞানী রুবি আমাতুল্লাহ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, জাহিদুর রহমান, ড. আবদুল মান্নান, কামাল হোসেন এমপি, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, এনায়েতুল্লাহ চৌধুরী, হাফেজ রাশেদুল ইসলাম এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১০

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১১

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১২

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৪

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৬

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৭

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১৮

ধুনটে ১৫ পিস টপেন্ডাল ট্যাবলেটসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

ধুনটে এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

২০