তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর

Share this news with

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। আকস্মিক এ ঘটনায় কয়েকটি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে চরতে থাকা চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১টি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শোক ও হতাশা নেমে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, মৃত গবাদিপশুগুলো ছিল এসব পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। অনেক পরিবার দুধ বিক্রি ও গবাদিপশু লালন-পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এক মুহূর্তের মধ্যে তাদের গুরুত্বপূর্ণ সম্পদ হারিয়ে যাওয়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্তদের অধিকাংশই নিম্নআয়ের চা শ্রমিক। দীর্ঘদিন ধরে কষ্ট করে গবাদিপশু পালন করে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির চেষ্টা করছিলেন। কিন্তু বজ্রপাতের ঘটনায় তাদের সেই স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে।

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে জরুরি ভিত্তিতে আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসন সহায়তা প্রয়োজন।

স্থানীয়রা আরও বলেন, গবাদিপশু হারানোর ফলে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, অনেক পরিবারের ভবিষ্যৎ জীবিকাও হুমকির মুখে পড়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য চেষ্টা করা হবে।”

এদিকে বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, দ্রুত সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০