উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবির দর্শন বিভাগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫০০১নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান, যৌন নিপীড়ন কেন্দ্রীয় প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম, অধ্যাপক ড.সিদ্বার্থ শংকর জোয়ার্দার,সহযোগী অধ্যাপক জসিম খান, ছাত্র উপদেষ্টা মো. আব্দুস সালামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মশালায় সভাপতির দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় যৌন হয়রানির শিকার হন। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবো। যারা যৌন হয়রানির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং যৌন হয়রানির বিরুদ্ধে সবাইকে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়াও বক্তব্য দেন যৌন নিপীড়ন কেন্দ্রীয় প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যৌন হয়রানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এ ধরনের অপরাধ মোকাবিলা সম্ভব।”

তিনি আরও জানান, দর্শন বিভাগের কোনো শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হলে বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যানের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

কর্মশালায় যৌন হয়রানি প্রতিরোধের বিভিন্ন দিক, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ছাত্র উপদেষ্টা ও অন্যান্য শিক্ষকরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

২

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৩

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৪

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৫

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৬

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৭

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৮

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১১

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১২

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৩

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৪

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৫

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৬

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৭

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৮

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৯

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

২০