তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবা বন্ধ চা বাগানের টানা ১৬ দিন, সেবা বঞ্চিত হয়ে ৫ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান এলাকায় অবস্থিত ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’ টানা ১৬ দিন ধরে বন্ধ থাকায় চরম চিকিৎসাসঙ্কট দেখা দিয়েছে। গত ২৬শে মার্চ থেকে হাসপাতালের সেবা বন্ধ থাকায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এ পর্যন্ত ৫ জন চা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বীন জানিয়েছেন, হাসপাতাল বন্ধ থাকায় পালকিছড়া চা বাগানের রুমি ভর (২৩), কানিহাটি চা বাগানের মাধুরী তেলী (৪০) ও লক্ষীমুনি তেলী (৮০) এবং আলীনগর চা বাগানের রাজদেব কৈরীসহ (৫৮) মোট পাঁচজন মৃত্যুবরণ করেছেন। সঠিক সময়ে হাসপাতালে চিকিৎসা না পাওয়াকেই তাদের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করছেন শ্রমিকরা।

সীতারাম বীন বলেন, “ক্যামেলিয়া হাসপাতালে দ্রুত চিকিৎসাসেবা শুরু করতে কর্তৃপক্ষকে অনুরোধ করছি, অতীতের মতো সব ধরনের অপারেশন চালুসহ শিশু মৃত্যুর কারণ তদন্ত, হাসপাতালে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্তসহ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

গত ২৬শে মার্চ ঐশি রবিদাস (১৩) নামের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঐশির অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে জেলা সদরে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় পরদিন হাসপাতালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজিত হয়ে একদল লোক হাসপাতালে হামলা ও চিকিৎসকদের হেনস্তা করে। এরপরই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করেন এবং কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি চা শ্রমিক, তাদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের জন্য প্রধান চিকিৎসাকেন্দ্র ছিল। নারী শ্রমিকরা আক্ষেপ করে বলেন,“এই হাসপাতালই ছিল আমাদের একমাত্র ভরসাস্থল। কোনও অভিযোগ থাকলে তদন্ত হতে পারতো, কিন্তু এভাবে হাসপাতাল বন্ধ করে দেওয়ায় আমরা পুরোপুরি চিকিৎসা বঞ্চিত।” শুধু হাসপাতাল নয়, একই ফাউন্ডেশনের অধীনে থাকা ‘লংলা ক্যামেলিয়া স্কুল’ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শ্রমিকরা বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য দুই খাতেই সেবা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চা শ্রমিক পরিবারগুলোর সন্তানরা। ঘটনার পর ২৯শে মার্চ শমশেরনগর চা বাগানে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও হাসপাতাল চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্টরা জানান, ইংল্যান্ডে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা ছাড়া কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব নয়। ইতোমধ্যে ঘটনাটির তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী দ্রুত সেবা চালুর দাবি জানিয়ে বলেন, হাঙ্গামা না করে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, হাসপাতালটি একটি স্বতন্ত্র ফাউন্ডেশনের অধীনে হওয়ায় তাদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই, তবে দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “শ্রমিক নেতারা আমার কাছে এসেছিলেন। আমি দ্রুত হাসপাতালটি চালুর বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই চা শ্রমিকরা আবারও সেবা পাবেন বলে আশা করছি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০