আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

Share this news with

‎নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটানোর অভিযোগে ১৪ দিন বয়সী নবজাতক ছেলেকে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

‎সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভের ঘরে এ ঘটনা ঘটে।

‎নিহত নবজাতক ওই বাড়ির সৌরভ হোসেনের ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।

‎স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিনে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। নবজাতক জ্বালাতন করত, ঘুম যেতনা, অতিরিক্ত কান্নাকাটি করত, মাকে ঘুম যেতে দিতনা বলে প্লাস্টিকের ড্রামের মধ্যে পেলে তাকে হত্যা করেন।

‎বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নিবন্ধিত অথচ অভিভাবকহীন ধুনট পাবলিক লাইব্রেরি ভূগছে নানা সংকটে

জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

১০

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

১১

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

১২

অভিযোগের পর তদন্ত, তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

১৩

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

১৪

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

১৫

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

১৬

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

১৭

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

১৮

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

১৯

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

২০