মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু

Share this news with

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, কৃষিকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনায় এগিয়ে নিতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়, জীবনমান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত পার্টনার কংগ্রেসে –২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  বলেন, কৃষিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে লাভজনক ও পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি শুধু ফসল উৎপাদনের বিষয় নয়; এটি কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম।”

এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে লাল ফিতা কেটে ‘পার্টনার কনগ্রেস –২০২৬ উদ্বোধন করেন তিনি। পরে মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উৎপাদন বিষয়ক স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পাটনার প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, পাটনার প্রকল্প দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় ‘পাটনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রতিবছর উপজেলা পর্যায়ে এ ধরনের কনগ্রেস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনরা।

প্রায় ৩০০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ কনগ্রেসে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, পাটনার প্রকল্প কৃষকদের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

২

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৩

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৪

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৬

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৭

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৯

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১০

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১১

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১২

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৩

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৭

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৮

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৯

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

২০