হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

Share this news with

ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকার কৃষক ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর বয়সী গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। ফুল আসার আগেই পুলিশের অভিযানে গাছটি জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছটি উদ্ধার করা হয়। এ সময় আশপাশের এলাকায় আরও গাঁজা গাছ রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চালানো হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় মাদক ব্যবসায়ীদের প্ররোচনায় গাঁজা চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক চাষ, ব্যবসা কিংবা কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১০

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১১

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১২

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৫

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৭

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৮

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

১৯

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

২০