পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপড় ব্যবসার আড়ালে মাদক চালান: ইপিজেড থানায় ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৬ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিরিনা এলাকায় একজন সাধারণ কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নিজের অপরাধ ঢাকতে তিনি বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের সমাহার রাখতেন। তবে এই কাপড় ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকাসহ স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই নারীর বাসায় তল্লাশি চালায়। একপর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ইপিজেড থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৫

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৬

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৭

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৮

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১০

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১১

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১২

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৩

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৪

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৬

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৮

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৯

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

২০