আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনঃ ‘ইসলামি ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র ও লুটপাট রুখে দাঁড়াতে হবে’

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের নানামুখী ষড়যন্ত্র ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ‘ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ইসলামি ব্যাংকিং খাতের বর্তমান সংকটের জন্য তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ আমানতকারীদের জমানো টাকার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক মো. ইছহাক মুন্সি, ফখরুদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, আলতাফ হোসেন ও জুলফিকার আলীসহ আরও অনেকে। মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী ও ইসলামি ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের তীব্র সমালোচনা করে বলেন, “একটি সুনির্দিষ্ট গোষ্ঠী নিজেদের স্বার্থে ইসলামি ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে নানামুখী ষড়যন্ত্র ও লুটপাট চালিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।”

তারা আরও বলেন, “ইসলামি ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। একটি বিশেষ মহল নিজেদের স্বার্থে এই ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা সচেতন গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবে না।”

মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা অবিলম্বে ব্যাংকিং খাতে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০