সর্বশেষ
||দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী||বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার||মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার||জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির||বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ||তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা||কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু||চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা||কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা||দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

Share this news with

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সহকর্মীর সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানিয়া মাছঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়োবৃষ্টি ও তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোঃ মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি চেয়ে মহিপুর থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ নিজ বাড়িতে রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা

কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১০

কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

১২

মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর মাথা বিহীন মরদেহ উদ্ধার

১৪

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

১৫

পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক পলাতক

১৬

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৭

পরিবেশ দিবসে বৃক্ষরোপণ
সারা বছর গাছ নিধন—প্রশ্নের মুখে পরিবেশ রক্ষার উদ্যোগ!

১৮

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সুনামি সতর্কতা, নিহত অন্তত ১৫

১৯

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ-আওয়ামী লীগের ৩ নেতাসহ আটক ২০

২০