মাতামুহুরি প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

Share this news with

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলাধীন পূর্ব বড় ভেওলার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কদ্দাছড়া–নয়াপাড়া এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। নিয়মিত ভারী ট্রাক ও বড় যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও এসব সড়কের অবস্থা তুলনামূলক ভালো ছিল। কোথাও ইটের সড়ক, আবার কোথাও মাটির রাস্তা ছিল। তবে নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় কয়েকজন মৎস্য ব্যবসায়ী কৃত্রিম মাছের প্রজেক্ট পরিচালনা করছেন। এসব প্রজেক্টে মাছের খাদ্য, সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী আনা-নেওয়ার পাশাপাশি মাছ পরিবহনের কাজে নিয়মিত ভারী যানবাহন ব্যবহার করা হয়। স্থানীয়দের দাবি, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের ওপর চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বর্ষাকালে সড়কে কাদা ও পানি জমে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কের বর্তমান বেহাল অবস্থার অন্যতম কারণ হিসেবে ভারী যানবাহনের নিয়মিত চলাচলকে তারা দায়ী করছেন। তাই সড়কের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে ভারী যানবাহন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়কগুলোর স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০