মোঃ সনেট মাতাব্বর, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সাগরে ফিরতে প্রস্তুত জেলেরা, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশার আলো

Share this news with

দীর্ঘ ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজার উপকূলের হাজারো জেলে। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় জেলার বিভিন্ন মৎস্যঘাটে এখন ব্যস্ত সময় পার করছেন জেলে ও ট্রলার মালিকরা।

কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া এবং টেকনাফ এলাকার মৎস্যঘাটগুলোতে দেখা গেছে জাল মেরামত, ট্রলার সংস্কার ও সমুদ্রে যাত্রার প্রস্তুতি। অনেক জেলে জানান, গত দুই মাস মাছ ধরতে না পারায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন তারা সমুদ্রে গিয়ে ভালো মাছ পাওয়ার আশায় রয়েছেন।

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় জাল মেরামতের কাজ করছেন জেলেরা। ছবি: সনেট মাতব্বর, প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময়টাতে ঋণ ও ধার করে সংসার চালাতে হয়েছে। তাই এবার মাছের মৌসুম ভালো গেলে সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সঙ্গে তারা আবহাওয়া অনুকূলে থাকার প্রত্যাশাও করছেন।

মৎস্য সংশ্লিষ্টদের মতে, মাছের প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের জন্য প্রতিবছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ফলে সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে জেলেরা লাভবান হন।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় কক্সবাজারের বিভিন্ন ঘাটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলেদের চোখে-মুখে এখন নতুন স্বপ্ন—সাগর থেকে ফিরে আসবে ভরা জাল, আর ঘরে ফিরবে স্বস্তি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

১

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

২

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

৩

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

৪

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

৫

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

৬

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১১

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১২

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

১৪

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

১৫

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১৭

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১৮

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৯

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

২০