মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

Share this news with

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নিজ এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়িতে অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাসান খান গুরুতর জখম হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় একজন নারীসহ মোট ছয়জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার ওপর নিজ এলাকায় এমন হামলার ঘটনায় প্রশাসনিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, এটি শুধু একজন সরকারি কর্মকর্তার ওপর হামলা নয়, বরং আইনশৃঙ্খলা ব্যবস্থা ও আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

তাদের মতে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়ে তোলে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক ফোরামে তীব্র নিন্দা ও প্রতিবাদ দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে।

মুরাদনগরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এবং তার সহকর্মীরা সাকিব হাসান খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও মানুষের সেবায় স্বাভাবিক কর্মস্থলে ফিরে আসবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০