সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এফসিপিএস ট্রেনিংয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি: চমেকে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Share this news with

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিকিৎসকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এসব দাবি পূরণে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছে সংগঠনটি।

বুধবার (৩ জুন) সংগঠনের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই চরমপত্র দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ মে ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইন্টার্ন চিকিৎসকদের মতে, এই সিদ্ধান্তগুলো চিকিৎসার্থীবান্ধব নয়। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত সিদ্ধান্তসমূহ বাতিল করে নতুন নির্দেশনা জারির জোরালো দাবি জানানো হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে পেশাগত নিরাপত্তা ও আর্থিক অসঙ্গতি দূরীকরণের বিষয়টি প্রধান্য পেয়েছে।

দাবিগুলো হলো:

১. ইন্টার্ন চিকিৎসকদের মাসিক পারিশ্রমিক বা ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে।

২. বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের মাসিক বেতন সরকারি ৯ম গ্রেডের সমমর্যাদায় উন্নীত করতে হবে এবং তাদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে।

৩. কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ পাস করতে হবে। পাশাপাশি এই আইনের অধীনে যেকোনো অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।

৪. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর নির্ধারণ করতে হবে।

৫. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশ’কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া ও লাইসেন্সবিহীন চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।

৬. বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং চিকিৎসকদের অধিকার রক্ষায় এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ না নিলে, সাধারণ চিকিৎসকদের সাথে নিয়ে দেশব্যাপী আরও বড় ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০