সর্বশেষ
||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত||মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি||২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা||তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের||নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎||বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা||এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়
নাজমুল হাসান মোল্লা, নরসিংদী প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

Share this news with

নরসিংদীর মনোহরদী উপজেলায় জাল টাকা তৈরি ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‍্যাব-০৪, সদর কোম্পানী, ঢাকার যৌথ অভিযানে মনোহরদী থানার সৈয়দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ দেলোয়ার হোসেন (৩৮)। তিনি মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন জাল টাকা তৈরি ও বাজারজাত করার প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৬০টি টাকা ছাপানো পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি GPSON প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি LG এলইডি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি CPU, তিনটি পুরাতন মোবাইল ফোন, সাতটি রাসায়নিক পদার্থের কৌটা, ১৩টি কাঠের ফ্রেম, প্রায় ৮২০ গ্রাম বিভিন্ন ধরনের রং এবং ৫ গ্রাম নিরাপত্তা সুতা।

র‍্যাব জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় Special Powers Act, 1974 এর ২৫এ ধারা এবং দণ্ডবিধির ৪৮৯(ক), ৪৮৯(খ), ৪৮৯(গ) ও ৪৮৯(ঘ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে কোনো চক্র যাতে জাল টাকা বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করতে না পারে, সেজন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

র‍্যাব আরও জানিয়েছে, জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১০

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১১

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৩

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৪

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

১৬

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

১৮

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

১৯

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

২০