
আদিতমারী উপজেলার কমলাবাড়ীতে চার্জার অটো রিক্সার ধাক্কায় শারমীন(৯) কন্যা শিশুর মৃত্যু
হয়েছে।
সোমবার ১৫ই জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে, আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দন পাঠ সড়কে চার্জার অটোর ধাক্কায় শারমীন (৯)নামের কন্যা শিশু গুরুতর আহত হয়।আহত মেয়েটিকে হাসপাতাল নেবার পথে মৃত্যুবরন করে।
কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাঠ মোল্লাপাড়া এলাকার গার্মেন্টসকর্মী শাহজাহান আলীর মেয়ে শারমীন।
ঘটনাস্থলে আদিতমারী থানার পুলিশ উপস্থিত হয়, বাদী পক্ষের অভিযোগ না থাকায় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
মন্তব্য করুন