পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আকবরশাহে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ জুন) আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোডের ৪নং ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১। মোঃ লাল চাঁন (৩৬): পিতা- সুবান, মাতা- মোছাঃ হাসিনা বেগম। সাং- কাজিরাইল, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা।
২। সবুজ বিশ্বাস (৩৩): পিতা- মোঃ তালেব বিশ্বাস, মাতা- হিনা বেগম। সাং- সীতারামপুর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা।

পুলিশ সূত্রে জানা যায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ কামরুজ্জামান এর সার্বিক নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে মোট ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক নির্মূলে সিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) এবং ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৮, তারিখ: ১৫/০৬/২০২৬ইং)। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

২

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৩

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৪

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৫

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৬

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৭

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৮

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৯

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১০

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১১

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৩

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৫

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৬

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৭

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৮

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৯

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

২০