সর্বশেষ
||প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার||ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা||ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ ||মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান||জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১||জবি গ্যারেজে চুরি ঠেকাতে কড়া নজরদারির দাবি জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুকের||অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক||ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ||ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক

Share this news with

নরসিংদীর শিবপুর মডেল থানার আলোচিত শিশু অপহরণ মামলার ভিকটিম তিন বছর বয়সী উম্মে হানিকে উদ্ধার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহরণের মূল হোতা শরীফা বেগম ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‍্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শরীফা বেগম (৩৫) ও মোঃ নিজাম উদ্দিন (৪০)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফা বেগম পূর্বে শিশুটির মায়ের সহকর্মী ছিলেন। সেই সুবাদে ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত তাদের বাসায় যাতায়াত ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে শিবপুর উপজেলার ধানুয়া এলাকার একটি ভাড়াটিয়া বাসায় এসে শিশু উম্মে হানিকে আদর করার ছলে কোলে নেন শরীফা বেগম। পরে শিশুটিকে বাইরে থেকে ঘুরিয়ে আনার কথা বলে নিয়ে যান। এসময় শিশুটির মা রাতের ডিউটি শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার শিশু কন্যা ও শরীফা বেগম—দুজনই নিখোঁজ।

পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শিশুটির মা শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২৫) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে অপহৃত শিশু উম্মে হানিকে উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অপহরণের মূল হোতা শরীফা বেগম ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মোঃ আরিফুল ইসলাম বলেন, “অপহরণসহ যেকোনো অপরাধ দমনে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। শিশু উম্মে হানিকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার

ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ 

মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঈদকে সামনে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

জবি গ্যারেজে চুরি ঠেকাতে কড়া নজরদারির দাবি জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুকের

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক

ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

১০

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

১১

বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

১২

হোসেনপুরে সমিতির টেকসই উন্নয়ন সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

মাছের আড়তে মোবাইল কোর্ট, জনসম্মুখে ধ্বংস করা হলো ভেজাল চিংড়ি

১৫

জবির দর্শন বিভাগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ

১৮

বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

১৯

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

২০