সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি আদায়ের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ছবি: জাতীয় প্রেসক্লাবের সামনে হোটেল-রেস্তোরাঁ খাতের শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

Share this news with

হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। সোমবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ১৫ মিনিটে শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন শুরু হয়। এতে বক্তারা হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট দ্রুত বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, সম্পাদিত চুক্তির বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ১ মে সর্বাত্মক ছুটি ঘোষণার দাবিও তুলে ধরা হয়।

পরে সংক্ষিপ্ত সময়ের বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল নিয়ে পুরান পল্টনের দিকে অগ্রসর হন। সেখান থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে।

প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁ খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি ও শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০