পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালিশহরে গভীর রাতে তরুণ-তরুণী আটক: স্থানীয়ভাবে ‘রফাদফা’র অভিযোগে জনমনে ক্ষোভ

Share this news with

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক তরুণ ও তরুণীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। তবে আটকের পর তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর না করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে চৌধুরীপাড়ার ওই বাসাটি ভাড়া নেন অভিযুক্তরা। এরপর থেকেই বাসাটিতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, গভীর রাত পর্যন্ত ওই বাসায় সন্দেহজনক কর্মকাণ্ড চলত।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উদ্বেগ ছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে স্থানীয় বাসিন্দা ও যুবসমাজ ওই বাড়িটি ঘিরে ফেলেন। একপর্যায়ে তারা ঘরের ভেতরে অবস্থানরত এক তরুণ ও এক তরুণীকে আটক করেন। পরে বাড়ির মালিককে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পুলিশের কাছে না দিয়ে স্থানীয়ভাবে মীমাংসার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটকের পর দীর্ঘ সময় ধরে স্থানীয়ভাবে আলোচনা চললেও সংশ্লিষ্টদের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। বিষয়টি কীভাবে এবং কার মধ্যস্থতায় মীমাংসা করা হয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক চৌধুরীপাড়ার এক প্রবীণ বাসিন্দা বলেন, “মাদক ও অসামাজিক কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে তার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

সুষ্ঠু তদন্তের দাবি

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, মাদক ও অপরাধ দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

এলাকাবাসীর দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

২

ভেড়ামারায় ছিনতাইচেষ্টার অভিযোগে আটক ২

৩

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৪

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৬

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৭

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৮

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

৯

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১০

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১২

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৪

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৫

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৬

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৭

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৮

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

১৯

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

২০