তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

Share this news with

মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় হবু স্বামীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ জানায়, জেলার সদর উপজেলার রায়শ্রী এলাকার এক নারী একটি বেসরকারি ব্যাংকের ‘এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’। তার সাথে পর্তুগাল প্রবাসী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামের একজনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এর সুবাদে এক পর্যায়ে সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই নারী তখন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।

পরবর্তী সময়ে দুই পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয়। ২০২৪ সালের ১৪ই জুন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসের মা ও বোন পাত্রীর বাড়িতে গিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পাত্রীর আশীর্বাদ সম্পন্ন করেন। অতঃপর পাত্র ও পাত্রীর মধ্যে স্বামী-স্ত্রীর ন্যায় সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে ফেসবুক ও হোয়াটসএপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ শুরু হয়। এই সুযোগে পাত্র কৌশলে পাত্রীর খোলামেলা কিছু ছবি তুলে নেয়।

সম্পর্কের এক পর্যায়ে হবু স্বামী হবু স্ত্রীর কাছে ‘রেসিডেনসি কার্ডের’ জন্যে ১০ লাখ টাকা দাবি করে। সেই সাথে হুমকি দেয়, টাকা না দিলে সে অন্যত্র বিয়ে করবে এবং ইতোপূর্বে কৌশলে তোলা হবু স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে ও আত্মীয়-স্বজনদের নিকট পাঠাবে। তাতেও ফল না হওয়ায় উজ্জ্বল চন্দ্র বিশ্বাস দেশে এসে গত ১২ই মার্চ অন্যত্র বিয়ে করে ফেলে। এছাড়া কিছু ছবি তার ফেসবুক আইডি থেকে প্রচার করে।

এ ঘটনায় আশীর্বাদ সম্পন্ন পাত্রীর মা বাদি হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার (১২ই এপ্রিল) আনুমানিক রাত সোয়া ৮টায় মৌলভীবাজার পৌর এলাকার উত্তর কলিমাবাদ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে (৩৫) পিতা উদ্ধব চন্দ্র বিশ্বাস, উত্তর কলিমাবাদ, মৌলভীবাজার। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

২

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৪

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৫

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৬

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৭

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৮

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৯

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১১

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১২

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৩

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৫

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৬

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৭

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৮

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৯

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২০