তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার ৫৫ বছর অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে গণকবর

—গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Share this news with

মহান স্বাধীনতার ৫৫ বছরেরও বেশি সময় অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবর। ইতিমধ্যে গণকবরটি সংরক্ষণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-১ বড়লেখা- জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

এ সময় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, পাক হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাযজ্ঞের পর লাশগুলো যেসব স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে সেগুলো এতদিন অযত্নে অবহেলায় ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব স্থান বর্তমান সরকার সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। সরকারিভাবে গণকবরটি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম। জুড়ীর ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবরটিতে আগামী ২৫শে মার্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গণকবরটি সংরক্ষণের মূল কাজের উদ্বোধন হবে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও রাজাকাররা ভবানীগঞ্জ বাজার এলাকায় মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে টর্চারসেলে নির্যাতনের পর হত্যা করে এখানে গণকবর দেয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই জায়গাটিকে সংরক্ষণের দাবি জানালেও কোন ও সরকার উদ্যোগ নেয়নি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সারাদেশেই গণকবর বা বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসাবে জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের গণকবরটি সংরক্ষিত হচ্ছে। এতে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

মুক্তিযুদ্ধারা আরও জানান, দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধারা এলাকায় এসে তাদের আত্মীয়-স্বজনকে খুঁজতে থাকে। ওই বধ্যভূমিতে গিয়ে মুক্তিযোদ্ধারা তাদের আত্মীয় স্বজনের লাশ খোঁজে পান। এসময় অনেক নারী পুরুষের লাশ, হাতের বালা-শাখা, কাপড় ও মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন মুক্তিযোদ্ধাদের।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০