মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলের টাকা আত্মসাৎ অভিযোগ, আদমদীঘিতে বিএনপির দুই নেতাকে ঘিরে প্রশ্ন

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তার বিরুদ্ধে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলা সদর ইউনিয়নের বিদ্যাবীথি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রয়াত বুলবুল ফারুকের পরিবারের সদস্যরা। ন্যায়বিচারের আশায় একাধিক বার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও থানায় অভিযোগ করা হলেও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে প্রয়াতের ওয়ারিশগণের পক্ষে রেনুকা ও জাহানারা গণমাধ্যম মহলে অভিযোগুলো তুলে ধরেন। তবে অভিযোগ ভিত্তিহীন দাবী করে বুধবার দুপুরে বিদ্যাবীথি কিন্ডারগার্টেনে হিসাবরক্ষক পাল্টা বক্তব্য গণমাধ্যমে পেশ করে। যার ফলে পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে এলাকাজুড়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা ও নানা প্রশ্ন। এদিকে বৃহস্পতিবার দুপুরে রেনুকা বেগম ওয়ারিশগণ পক্ষে পাল্টা সংবাদের প্রতিবাদও জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানায়, ২০১৬ সালে সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে বার্ষিক ৭৫ হাজার টাকা ভাড়ায় ২৪ বছরের জন্য জমি নিয়ে স্কুল ভবন ও প্রাচীর নির্মাণসহ প্রায় ৮০ লাখ টাকা (ফেরতযোগ্য) বিনিয়োগ করেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল ফারুক। এরপর তিনি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘বিদ্যাবীথি মডেল স্কুল’ নামে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষার মান ও সুশৃঙ্খল পরিচালনার কারণে অল্প সময়েই প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময়ে স্কুলের পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সভাপতি করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। পাশাপাশি স্কুলের নামে এশিয়া ব্যাংকে দুটি হিসাব খোলা হয় এবং যেখানে প্রতিষ্ঠানের সব অর্থ সংরক্ষণ করা হতো। তবে পরিচালনা কমিটি থাকলেও স্কুলটি মূলত বুলবুল ফারুকের ব্যক্তিগত অর্থায়ন ও একক মালিকানায় পরিচালিত হয়ে আসছিল। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটি ঘিরে নানা জটিলতা ও বিরোধের সৃষ্টি হয়। বুলবুল ফারুক নিঃসন্তান হওয়ায় ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্ত্রী, মা ও ভাই-বোনরাই তার সম্পদ ও গচ্ছিত অর্থের বৈধ উত্তরাধিকারী। তাদের অভিযোগ, মৃত্যুর কয়েক মাস পর আব্দুল মহিত তালুকদার পরিচালনা কমিটি থেকে সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। এরপর তারা ব্যাংকে জমাকৃত স্কুলের অর্থ উত্তোলন করে নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং বর্তমানে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ও তারাই পরিচালনা করছেন। এ বিষয়ে একাধিকবার স্কুলের হিসাবপত্র চাওয়া হলেও তারা আজ নয় কাল বলে সময়ক্ষেপণ করেন। শুধু তাই নয়, ওই সম্পদকে কেন্দ্র করে মারধর ও লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। থানা পুলিশে সুষ্ঠু বিচার না পেয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে আজও তারা মৃত ভাইয়ের সম্পদে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে দাবী করেছেন।

অন্যদিকে, স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রাবেয়া সুলতানা দীনা। তিনি বলেন, বিদ্যাবীথি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার এবং পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তার বিরুদ্ধে যে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের অভিযোগের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় স্কুলের নামে খোলা হিসাবে বর্তমানে ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানের কোনো অর্থ আত্মসাৎ কিংবা দখলের ঘটনা ঘটেনি বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান। এদিকে দুই পক্ষের করা মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার মুঠোফোনে গণমাধ্যম কর্মীদের জানান, ওই স্কুলের প্রতিষ্ঠাতা বুলবুল আমার দলের সেক্রেটারি ছিলেন। সেই সময় আমাকে স্কুলের সভাপতি নিয়োগ করা হয়েছিল। পরে তার মৃত্যুর পর আমি পদত্যাগ করে চলে আসি। ওই স্কুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী রেনুকা বেগম জানান, একাধিকবার তাদের কাছে গেলেও কোনো সুষ্ঠু বিচার পায়নি। এছাড়া স্কুলের হিসাব জানতে চাইলে বারবার আজ-কাল বলে সময়ক্ষেপণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে প্রকাশিত বক্তব্য ও সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা এ বক্তব্য প্রদান করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১০

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১১

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১২

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৩

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১৪

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৫

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৬

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৭

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৯

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

২০