সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

Share this news with

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি বসতবাড়িতে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০৮ কেজি ওজনের এই ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​আজ বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি পাড়া এলাকার এক প্রবাসীর বাড়ি থেকে এই চালানটি জব্দ করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল স্থানীয় সৌদি প্রবাসী শাহাদাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে বস্তাভর্তি এই বিশাল ফুচকার চালান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা আগেই পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন— শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম এবং আল আমিন।

​এদিকে প্রবাসীর স্ত্রী সাকিবুন নাহার দাবি করেছেন, একই গ্রামের অভিযুক্ত শাকিল ও মিলনসহ তাদের সহযোগীরা ফুচকার বস্তাগুলো এনে জোরপূর্বক বা কৌশলে তাদের ঘরে জমা রেখেছিল।

​সুনামগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, উদ্ধারকৃত প্রতি কেজি ফুচকার মূল্য আনুমানিক ৩৫০ টাকা, যার মোট বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এর পাশাপাশি প্রবাসীর স্ত্রীর এই ঘটনার সাথে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

​তিনি আরও জানান, সীমান্ত গলিয়ে আসা যেকোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান রুখতে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০