অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

Share this news with

সাভারের আমিনবাজারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকার মালিবাগে এসবির কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলায় আহত তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় আলতাফ হোসেন ও তাঁর ছেলে গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলার পর জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিনবাজারের বড়দেশি এলাকায় এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০