
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক কারা নির্যাতিত নেতা-কর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মিথ্যা মামলা ও কারাবরণের শিকার নেতা-কর্মীদের ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯০-এর দশকের সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন।
এছাড়াও বক্তব্য দেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির শামিমুর রহমান মজনু তালুকদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা কারা নির্যাতিত নেতা-কর্মীদের রাজনৈতিক ত্যাগ ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তারা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর প্রত্যেককে ফুলের মালা পরিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন